আমাদের এই বসুন্ধরা


আমাদের এই বসুন্ধরা  











আমাদের এই বসুন্ধরাই, মারছে মানুষ মানুষকে।
যেমন করে হিংস্র পশু ঝাঁপিয়ে পড়ে জান উষ্কে।
পিতা রাতের অন্ধকারে ঝাঁজরা করে খোকার বুক।
স্নেহ-ভালবাসা ভুলে, আপন করে ধোকার সুখ।
মায়ের কোলে শিশুরও আজ, প্রাণের নিরাপত্তাটি নেই।
হৃদয় যেন পাথর মোড়া, স্নেহমাখা স্বত্তাটি নেই।
ভাইয়ের মাথা করছে দুভাগ মায়ের পেটের আপন ভ্রাতা।
ভুলেছে কাল শত্রুর আঘাত ঠেকিয়েছিল সে কোন ত্রাতা!
ইমাম, পুরুত,ভিক্ষু, ফাদার জাহির করে শ্রেষ্ঠত্ব।
সবারই এক মালিক আছে ভুলেছে তার স্রস্টাত্ব।
এমন যদি দেখতে পেতাম, সবাই সবার জন্য ভাবে-
এমন কেহ জগতে নেই মানুষকে যে পণ্য ভাবে!
শত্রু হলেও দেয়না আঘাত এমন -ঘন্য ভাবে।
সবারই শাপমুক্তি হত বাঁচত ধরা অন্যভাবে।




SHARE THIS

Author:

Previous Post
First

Featured Post

আমাদের এই বসুন্ধরা   ( রাজ্যবিহীন যুবরাজ ) আমাদের এই বসুন্ধরাই , মারছে মানুষ মানুষকে। যেমন করে হিংস্র পশু ঝাঁ...