হাতের পাঁচ (শেষ সম্বল)
-------------------------------
মোঃ আকরাম হোসেন
প্রতিটি রাত যেন
এক একটি গভীর ক্ষত,
তবু আমি জেগে জেগে
উনুনের তাপ দেই
লবন ছিটাই সেই ক্ষতে।
সেই ক্ষত থেকে
অঝোরে ঝরে পড়ে রক্ত,
বুকের কাছাকাছি।
ঝরতে ঝরতে নাভিমূল থেকে
পায়ের কাছাকাছি বৃদ্ধাঙ্গুলি অব্দি
রক্তে ভিজে যায় শরীর,
তারপর জমিন,
জমিনের ভিতরের জল
বৃক্ষের বাঁচার নির্যাস।
অতঃপর শেষ,
সবকিছু নিমিষেই!!
পড়ে থাকে শুধু নিথর দেহ।
![]() |
মোঃ আকরাম হোসেন
