সে প্রেমের বীণা, দুর পরবাসে.

 

সে প্রেমের বীণা, দুর পরবাসে........

                                                              _______________________

                                                            ______________________________

তোমার আমার সেই প্রাগৈতিহাসিক পরিচয়

আজও আবহমান সবুজের বৈভবে আঁচড় কাটে,

আজও নীল বেয়ে নেমে যায় আকাশের প্রান্তসীমায়।

আমি তার বিশালতায় বাঁচি রোজ,

হারানো ঐশ্বর্য পথের প্রান্তে করি খোজ।

তুমি নও শুধু একটি নাম, নও শুধু এক চিলতে হাসি; তুমি-

আমার বিবাগী হৃদয়ের স্পন্দন,পাওয়া না পাওয়া-

লোক দেখানো রাগ, অজান্তে ভালবাসাবাসি।

অপরিনত হাতে গড়া পরিনত ধূলির প্রাসাদ,

গোধূলী বেলা হতেই তুমি-আমি সাজাতাম তারে-

পরম আদরে, স্নিগ্ধ পরাগ মেখে করতাম প্রেমের আবাদ।

সেই সে সময় খুজে ফিরি অবিরাম,

সেই টুংটাং গানের সুর কন্ঠে ধরি আপ্রাণ

তবু সে বেলা, সে প্রেমের বীণা বাজে দুর পরবাসে; আর-

ঘন বরষণ ভরা বিরহী কালো মেঘ ভাসে আমার নীলাকাশে

Shantonur shanto 



SHARE THIS

Author:

Previous Post
Next Post

Featured Post

আমাদের এই বসুন্ধরা   ( রাজ্যবিহীন যুবরাজ ) আমাদের এই বসুন্ধরাই , মারছে মানুষ মানুষকে। যেমন করে হিংস্র পশু ঝাঁ...